মো. কামরুজ্জামান সামিট গ্রুপের উপদেষ্টা পদে যোগ দিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘সামিট বাংলাদেশের বিদ্যুৎ এবং জ্বালানি খাতে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সম্প্রতি সামিট বিচক্ষণতার পরিচয় দিয়ে যুক্তরাষ্ট্রের কমনওয়েলথ এলএনজির সঙ্গে বছরে ১০ লাখ টন এলএনজি গ্রহণের চুক্তি করেছে। আমি দেশের নিরাপদ জ্বালানি খাতে কাজ চালিয়ে যেতে চাই।’
সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি দেশের প্রথম এবং বৃহৎ জ্বালানি তেল আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠান। চলতি বছরের আগস্টে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীর উপস্থিতিতে সামিট এবং কমনওয়েলথ এলএনজি বাংলাদেশে বছরে ১০ লাখ টন এলএনজি সরবরাহের লক্ষ্যে সমঝোতা চুক্তি সই করেছে। বিজ্ঞপ্তি