রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে উত্তর কোরীয় নেতা কিম জং উনের অস্ত্র চুক্তির বিষয়ে সতর্ক করেছে জাপান। আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দেশটি এ ধরনের চুক্তি জাতিসংঘের প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে।
জাপানের নতুন পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া সাংবাদিকদের বলেন, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য উত্তর কোরিয়ার কাছ থেকে পুতিন অস্ত্র চাইছেন বলে জল্পনা চলছে। ইউক্রেনে রুশ আগ্রাসন মেনে নেয়া যায় না।
তিনি আরও বলেন, জাপান তৃতীয় পক্ষকে অস্ত্র সরবরাহ করে রুশ বাহিনীকে সমর্থন না দেওয়ার আহ্বান জানিয়েছে। আমরা গভীর উদ্বেগের সঙ্গে এ সম্পর্কিত কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছি।
