রসায়নে নোবেল, জেনে নিন অজানা তথ্য

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৪:১৬ পিএম

চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী মুঙ্গি জি. বাভেন্দি, লুই ই. ব্রুস ও অ্যালেক্সেই আই. আকিমভ। ২০২২ সালেও রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার জিতেছিলেন তিন বিজ্ঞানী ক্যারোলিন আর বেরতোজি, কে বেরি শার্পলেস ও ডেনিশ বিজ্ঞানী মর্তেন মেলদাল।

১৯০১ সাল থেকে ২০২৩ সালের মধ্যে রসায়নে ১১৫টি নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ১১৪ জন রসায়নে নোবেল পেয়েছেন। তবে এর মধ্যে ২৫ বার নোবেল পুরস্কার তুলে দেওয়া হয়েছে দুজন করে ব্যক্তিকে। আর রসায়নে দুইবার নোবেল পেয়েছেন ফ্রেডেরিক স্যাঙ্গার ও ব্যারি শার্পলেস।

সবচেয়ে কম বয়সে রসায়নে নোবেল পেয়েছেন ফ্রেডেরিক জোলিয়ট। ১৯৩৫ সালে এ পুরস্কার তুলে দেওয়ার সময় তার বয়স ছিল মাত্র ৩৫ বছর। অন্যদিকে সবচেয়ে বেশি বয়সে রসায়নে নোবেল পুরস্কার পান জন বি. গুডএনাফ। ৯৭ বছর বয়সে নোবেল পেয়েছিলেন তিনি, যা পুরস্কারের ইতিহাসে প্রথম।

এখন পর্যন্ত রসায়নে ২৭টি নোবেল ভাগ করে নিয়েছেন তিনজন বিজ্ঞানী। অন্যদিকে এ পর্যন্ত আটজন নারী বিজ্ঞানী রসায়নে নোবেল পেয়েছেন।

সুইডিশ বিজ্ঞানী ও ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেলের মৃত্যুর ৫ বছর পর (১৯০১ সাল) তার নামে ও রেখে যাওয়া অর্থে এই পুরস্কার দেওয়া হয়। পরে এতে যুক্ত হয় অর্থনীতি। আলফ্রেড নোবেলের মৃত্যুর দিন প্রতিবছর ডিসেম্বরের ১০ তারিখ বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। এ সময় তাদের একটি সনদ ও একটি স্বর্ণপদক দেওয়া হয়।

তবে ২০২৩ সাল থেকে পুরস্কারের অর্থমূল্য আগের চেয়ে বেড়েছে। আগে এটি ছিল ৮৯ হাজার মার্কিন ডলার। এবার তা বাড়িয়ে নয় লাখ ৮৯ হাজার ডলার করা হয়েছে।

আরও পড়ুন: রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

×
সর্বশেষ সর্বাধিক পঠিত