হঠাৎ করেই ঝড় দেশের ক্রিকেটে। সোমবার ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন দেশের ক্রিকেটাররা। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা এই আন্দোলনের নেতৃত্বে। ১১ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে বিরত থাকার কথা জানান ক্রিকেটাররা।
মিরপুরে বিসিবি কার্যালয় সংলগ্ন একাডেমি মাঠে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলে ক্রিকেটাররা। জাতীয় দলের তারকারা সহ ঘরোয়া ক্রিকেটের এক ঝাঁক ক্রিকেটার উপস্থিত ছিলেন। নিজেদের দাবিগুলোর কথা জানিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন মোট ১০ জন ক্রিকেটার।
তারা হলেন- সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, এনামুল হক জুনিয়র, এনামুল হক বিজয়, জুনায়েদ সিদ্দিকি, নাঈম ইসলাম, নুরুল হাসান ও ফরহাদ রেজা।
ধর্মঘটের ডাকটা আসে সাকিবের কণ্ঠে। ১১ দাবির মধ্যে দুটি দাবি উত্থাপন করেন তিনি। ভিডিওতে দেখুন দাবি উত্থাপন করে সাকিব যা বললেন:
