আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই হ্যাটট্রিক করে আলোড়ন ফেলেছিলেন শ্রীলঙ্কান তরুণ পেসার সিহান মাদুসানকা। ২০১৮ সালে বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে এই কীর্তি গড়েন ২৫ বছর বয়সী ডানহাতি পেসার। এবার সেই মাদুসানকাই নেতিবাচক খবরে শিরোনামে এলেন। হেরোইনসহ তাকে আটক করেছে শ্রীলঙ্কা পুলিশ।
শ্রীলঙ্কার হয়ে ১টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ক্রিকেটারের কাছে ২.৫ গ্রাম হোরোইন পেয়েছে শ্রীলঙ্কা পুলিশ। পানালায় অন্য এক ব্যক্তিকে নিয়ে গাড়ি চালানো অবস্থায় তাকে আটক করে পুলিশ।
করোনাভাইরাসের কারণে দেশটিকে এখনো কারফিউ বলবৎ রয়েছে। এর মাঝেও গাড়ি নিয়ে বের হয়েছিলেন মাদুসানকা। এর ওপর পাওয়া গেছে হেরোইন। ম্যাজিস্ট্রেট তাকে দুই সপ্তাহের পুলিশ হেফাজতে রাখার আদেশ দিয়েছেন।
২০১৮ সালে বাংলাদেশ সফরে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়ে সেই সিরিজেই একটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলেন। এরপর আর জাতীয় দলের জার্সিতে মাঠে নামা হয়নি তার।
ঢাকায় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে স্বাগতিকদের বিপক্ষে তার আন্তর্জাতিক অভিষেক ম্যাচে মাশরাফী বিন মোর্ত্তজা, রুবেল হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদকে ফিরিয়ে হ্যাটট্রিক করেন।
