হকি খেলোয়াড়দের করোনা পরীক্ষা

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ০৮:২৯ পিএম

যুব এশিয়া কাপ (অনূর্ধ্ব-২১) হকির প্রাথমিক দলে থাকা খেলোয়াড়দের করোনা পরীক্ষা করা হয়েছে। ৩৭ জন খেলোয়াড়ের সঙ্গে কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফ মিলে মোট ৬০ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়েছে। মঙ্গল বা বুধবারের মধ্যে মিলবে রেজাল্ট।

প্রাথমিক দলে থাকা খেলোয়াড়রা অবশ্য এরই মধ্যে অনুশীলন শুরু করেছে। কোচ মামুন উর রশিদের অধীনে চলছে তাদের অনুশীলন।

আপাতত সবাই মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের ডরমিটরিতে থেকে অনুশীলন করছেন। করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়া সাপেক্ষে শুক্রবার থেকে বাংলাদেশ বিমানবাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিতে আবাসিক ক্যাম্পে উঠবেন তারা। তবে প্র্যাকটিস হবে মাওলানা ভাসানি স্টেডিয়ামেই। বিমানবাহিনীর ঘাঁটিতে থেকে ফেডারেশনের ব্যবস্থাপনায় স্টেডিয়ামে আসবেন খেলোয়াড়রা।

পরিবর্তিত সূচিতে আগামী ২১-৩০ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে যুব এশিয়া কাপের আসর। যা যুব বিশ্বকাপ হকির বাছাই পর্বও। এখান থেকে তিনটি দল ২০২১ সালে ভারতের হতে যাওয়া খেলার ছাড়পত্র পাবে। বাংলাদেশ বিশ্বকাপকে লক্ষ্য রেখেই অনুশীলন করে যাচ্ছে।

এমনিতে গত জুনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই আসর। এ উপলক্ষে গত বছর থেকেই দীর্ঘ মেয়াদি ক্যাম্প শুরু হয় যুব হকি দলের। তবে করোনার কারণে অন্য সবকিছুর মতো এই ক্যাম্পেও বিরতি পড়ে। মাঝে আসরও পিছিয়ে যায়। সব মিলে ৭ মাসের লম্বা বিরতির পর আবারো অনুশীলনে ফিরেছেন আশরাফুল ইসলাম, ফজলে রাব্বিরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত