নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ ড্র করার গৌরব

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১১:১৮ এএম

ক্রাইস্টচার্চ টেস্টে শেষ পর্যন্ত ইনিংস ও ১১৭ রানে হার বাংলাদেশের। তবে এই বড় হারের পরও একটা গৌরব নিয়ে সিরিজ শেষ করল টাইগাররা। সেই গৌরব- নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ ড্র করার।

মাউন্ট মঙ্গানুইয় সিরিজের প্রথম টেস্ট ৮ উইকেটে জিতেছিল বাংলাদেশ। ফলে সফরকারীরা দ্বিতীয় টেস্ট হারলেও দুই ম্যাচের সিরিজ ১-১ এ ড্র হলো।

মঙ্গলবার ম্যাচের তৃতীয় দিন সকালে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে ফলো-অনে পড়া বাংলাদেশ। লিটন দাসের সেঞ্চুরিতে বাংলাদেশের দিনটা একেবারে খারাপ কাটেনি। অলআউট হওয়ার আগে ২৭৮ রান তুলে। কিন্তু প্রথম ইনিংসের ব্যর্থতাতেই যে লেখা হয়ে গিয়েছিল ম্যাচের ফল।

আগের দিন নিজেদের প্রথম ইনিংসে ১২৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। তার আগে নিউজিল্যান্ড ৬ উইকেটে ৫২১ রান তুলে তাদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল।

এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন নিউজিল্যান্ডের রস টেইলর। এবাদত হোসেনকে ফিরিয়ে যিনি বাংলাদেশের দ্বিতীয় ইনিংস তথা ম্যাচের ইতি টানেন।

আরো পড়ুন

লিটনের সেঞ্চুরির পরও ইনিংস ব্যবধানে হার

×
সর্বশেষ সর্বাধিক পঠিত