র‌্যাঙ্কিংয়ে নিজেকে আরও সমৃদ্ধ করলেন লিটন

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ০৩:১৭ পিএম

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দেশের ব্যাটারদের মধ্যে সেরা অবস্থানের নজির গড়েছিলেন আগেই। এবার সেই ইতিহাসটাই আরও সমৃদ্ধ করলেন স্টাইলিশ ব্যাটার লিটন দাস।

আইসিসির সবশেষ হালনাগাদকৃত টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় আরও একধাপ এগিয়েছেন লিটন। এখন তার অবস্থান ১১তম।

ডিসেম্বরেই ঢাকা টেস্টের পর র‌্যাঙ্কিংয়ের ১২তম স্থানে ওঠেন লিটন। আগেও একবার ১২তম স্থানে উঠেছিলেন তিনি। বাংলাদেশের টেস্ট ইতিহাসে যা কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ র‍্যাঙ্কিং ছিল।

সবশেষ হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে লিটনের পেছনে আছেন উসমান খাজা, জনি বেয়ারস্টো, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলির মতো তারকা।

লিটনের ঠিক একধাপ আগে অর্থাৎ দশম স্থানে আছেন ড্যারিল মিচেল। তার রেটিং ৭১৬। লিটনের রেটিং ৭০২। শীর্ষে থাকা মার্নাস লাবুশেনের রেটিং ৯২৫।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত