‘পাকিস্তানকে তো তাহলে ৪০০ করতে হবে’

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০৩:০০ পিএম

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানি ব্যাটসম্যানরা যেন নিজেদের ব্যাটে শাণ দিয়েছেন। বাবর আজম ও সৌদ শাকিলের পঞ্চাশোর্ধ ইনিংস। আর মোহাম্মদ রিজওয়ান পেয়েছেন সেঞ্চুরির দেখা। তাতে নিউজিল্যান্ডকে ৩৪৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে পেরেছিলেন তারা। কিন্তু বড় সংগ্রহের পরও কিউইদের কাছে ৬ ওভার বাকি থাকতেই পরাজয় বরণ করতে হয়েছে পাকিস্তানকে।

এমন হারের পর চুপ করে বসে থাকতে পারেননি পিসিবির সাবেক সভাপতি ও ধারভাষ্যকার রমিজ রাজা। তিনি হতাশা প্রকাশ করে বলেছেন, ‘বোলারদের ভুল চলতে থাকলে ব্যাটসম্যানদের ৪০০ রানের স্কোর গড়তে হবে।’

নাসিম শাহের চোটে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া হাসান আলী সেদিন ৭.৪ ওভার বল করে ৬৬ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। খরুচে ছিলেন হারিস রউফ, আঘা সালমান, উসামা মিরসহ সবাই।

যা দেখে হিন্দুস্তান টাইমসকে রমিজ রাজা বলেছেন, ‘আমি জানি এটা অনুশীলন ম্যাচ ছিল। কিন্তু জয় একটা গুরুত্বপূর্ণ। ম্যাচ জেতাটাকে অভ্যাসে পরিণত করা উচিৎ। প্রথমে এশিয়া কাপে আমরা হেরেছি, এখন আবার এখানে। ভারতে আপনি এই ধরনের উইকেট নিয়মিত পাবেন। আর পাকিস্তানি বোলাররা যদি এই ধরনের ভুল করতেই থাকেন, তবে তো ব্যাটসম্যানদের ৪০০ রানের স্কোর দাঁড় করাতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত