গোপনে বিয়ে করেছেন শ্রুতি হাসান? 

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৮:৩০ পিএম

শান্তনু হাজারিকার সঙ্গে চার বছর ধরে সম্পর্কে রয়েছেন কমল হাসান কন্যা শ্রুতি হাসান। সোশ্যালে বেশ সরব হওয়ায় প্রেমিকের সঙ্গে প্রায়ই বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি। সহজে বিয়ে করতে চান না শ্রুতি, বিভিন্ন সময় এটাই বলে এসেছেন। তবে এবার কমল-কন্যার জীবনের তথ্য ফাঁস করলেন বলিউড ঘনিষ্ঠ নেটপ্রভাবী ওরি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ওরি জানান, শ্রুতি বিবাহিত, তার স্বামী আছে। তবে শ্রুতির ব্যবহার মোটেও ভাল না, ওরির সঙ্গে কখনোই মধুর ব্যবহার করেননি।

ওরির কথায়, ‘একটা অনুষ্ঠানে শ্রুতির সঙ্গে দেখা হয়। একেবারেই ভালোভাবে কথা বলেননি আমার সঙ্গে। তাই আমিও ওর সঙ্গে ছবি তোলার কথা বলিনি। তবে ওর স্বামী শান্তনু খুব ভাল, ওর সঙ্গে কথা হয়, ভালো মানুষ।’

ওরি শান্তনুকে শ্রুতির স্বামী বলতেই যেন কানে লাগে নেটাগরিকদের। এমন মন্তব্যের পরই সকলের মনে প্রশ্ন জাগে, তবে কি বিয়ে করতে না চাওয়া লোক দেখানো, তবে কি চুপি চুপি বিয়ে করে ফেলেছেন কমল-কন্যা? যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি শ্রুতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত