বিয়ের জল্পনায় পানি ঢাললেন শ্রুতি 

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৪ পিএম

সদ্য মুক্তি পাওয়া ‘সালার’ সিনেমা দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন শ্রুতি হাসান। ইতিমধ্যে সিনেমাটি বক্স অফিসে আড়াইশো কোটিরও বেশি আয় করেছে। সিনেমার আলোচনার মধ্যেই ব্যক্তিগত ইস্যু নিয়ে ফের খবরের শিরোনাম হলেন এই গায়িকা ও অভিনেত্রী। গুঞ্জন ছড়িয়েছে, শ্রুতি গোপনে বিয়ে করেছেন। পাত্র তারই দীর্ঘ দিনের প্রেমিক শান্তনু হাজারিকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নেট প্রভাবী ওরি জানান, শ্রুতি বিবাহিত, তার স্বামী আছে। তবে শ্রুতির ব্যবহার মোটেও ভাল না, ওরির সঙ্গে কখনোই মধুর ব্যবহার করেননি। ওরির কথায়, ‘একটা অনুষ্ঠানে শ্রুতির সঙ্গে দেখা হয়। একেবারেই ভালোভাবে কথা বলেননি আমার সঙ্গে। তাই আমিও ওর সঙ্গে ছবি তোলার কথা বলিনি। তবে ওর স্বামী শান্তনু খুব ভাল, ওর সঙ্গে কথা হয়, ভালো মানুষ।’

খবর ছড়িয়ে পড়তেই সেই গুঞ্জনে পানি ঢাললেন অভিনেত্রী। জানালেন, এখনও বিয়ে করেননি তিনি। শ্রুতি সাফ সাফ জানিয়ে দেন যে তাকে এবং তার প্রেমিক শান্তনু হাজারিকাকে নিয়ে যে জল্পনা উসকেছে সেটা সম্পূর্ণ মিথ্যা। ইন্সটাগ্রামের এক পোস্টে তিনি বলেন, ‘আমি বিবাহিত না। সম্পূর্ণ মিথ্যা খবর। যেই আমি কিনা সব খবরই সবার সঙ্গে শেয়ার করি সে এই খবর কেন লুকিয়ে রাখব? যারা আমাকে চেনেন না তারা চুপ থাকুন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত