২০২৫- ২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

আপডেট : ২২ জুন ২০২৫, ০৩:৪০ পিএম

আগামী অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেটে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রবিবার (২২ জুন) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাজেট প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

গত ২ জুন বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। গেল অর্থবছরের চেয়ে ৭ হাজার কোটি টাকা কমিয়ে বাজেটের আকার ধরা হয় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডকে ৪ লাখ ৯৯ হাজার কোটি  আদায়ের লক্ষ্য দেয়া হয় এবার। ঘোষণাকৃত বাজেটে ঘাটতি ধরা হয় জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ। 

নতুন বাজেটের মাধ্যমে সাড়ে ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য অন্তবর্তী সরকারের। নতুন বাজেটের পাশাপাশি, চলতি অর্থবছরের সম্পূরক বাজেটেরও অনুমোদন দেবে উপদেষ্টা পরিষদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত