ফেসবুকে মাঝে-মধ্যেই কিছু তারকাদের বিশেষ বিশেষ সংকেত চোখে পড়ে। এবার দেখা যাচ্ছে দেশের একাধিক জনপ্রিয় শিল্পীর ভেরিফায়েড ফেসবুক পেজে নেই কোনো প্রোফাইল পিকচার। এক–দুজন নন, তালিকাটা বেশ দীর্ঘ। জয়া আহসান, সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, আরশ খানসহ আরও কয়েকজন পরিচিত তারকার পেজে ঢুকলেই দেখা যাচ্ছে ছবিবিহীন প্রোফাইল—যা স্বাভাবিকভাবেই কৌতূহল আর প্রশ্নের জন্ম দিচ্ছে। প্রথম দেখায় অনেকের মনেই আসে নানা সন্দেহ-পেজ কি হ্যাক হয়েছে? নাকি এর পেছনে আছে কোনো রাজনৈতিক বা সামাজিক বার্তা? আবার কেউ কেউ ভাবছেন, এটা কি নতুন কোনো ডিজিটাল ট্রেন্ডের ইঙ্গিত?
তবে খোঁজ নিয়ে জানা গেছে, আপাতত বড় কোনো বিপদের আশঙ্কা নেই। সংশ্লিষ্ট কয়েকজন শিল্পীর সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা নিশ্চিত করেছেন, প্রোফাইল পিকচার না থাকলেও তাঁদের ফেসবুক পেজ পুরোপুরি তাদের নিয়ন্ত্রণেই রয়েছে। নিয়মিত পোস্ট, স্টোরি ও অন্যান্য কনটেন্ট প্রকাশ করা হচ্ছে। অর্থাৎ পেজ হ্যাক, সাসপেন্ড বা নিয়ন্ত্রণ হারানোর মতো কোনো ঘটনা ঘটেনি।
তাহলে প্রশ্ন থেকেই যায়-হঠাৎ এই ‘ছবিবিহীনতা’র কারণ কী? ডিজিটাল মিডিয়া বিশেষজ্ঞদের মতে, এটি একাধিক কারণে তৈরি হওয়া এক ধরনের ডিজিটাল প্রবণতা। আন্তর্জাতিক অঙ্গনেও এমন নজির নতুন নয়। অনেক তারকা বড় কোনো ঘোষণা, নতুন কাজের প্রচারণা কিংবা ব্যক্তিগত কোনো সিদ্ধান্তের আগে নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ইচ্ছাকৃতভাবে ‘ব্ল্যাঙ্ক’ বা মিনিমালিস্ট করে তোলেন। এতে দর্শকের কৌতূহল বাড়ে, আলোচনা তৈরি হয়, যা এক অর্থে নীরব প্রচারণার ভূমিকা রাখে।
আরেকটি সম্ভাব্য কারণ হিসেবে উঠে আসছে ডিজিটাল নিরাপত্তা ও মানসিক চাপের বিষয়টি। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় তারকাদের লক্ষ্য করে বিদ্বেষমূলক মন্তব্য, ব্যক্তিগত আক্রমণ ও ট্রলিংয়ের মাত্রা বেড়েছে। এমন পরিস্থিতিতে কেউ কেউ সাময়িকভাবে নিজের মুখচ্ছবি সরিয়ে রেখে এক ধরনের দূরত্ব তৈরি করেন। এতে একদিকে যেমন ব্যক্তিগত নিরাপত্তার অনুভূতি কাজ করে, অন্যদিকে মানসিক চাপও কিছুটা কমে।
‘জুলাইযোদ্ধা’ সুরভীকে আশ্বাস দিলেন ড. আসিফ নজরুল
গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে হটলাইন চালু করল সরকার
দেশ ও গণতন্ত্রের স্বার্থই ছিল খালেদা জিয়ার কাছে মুখ্য: মঈন খান