এলপিএলে দল পেলেন লিটন-মিরাজ-হাসান

আপডেট : ০১ জুন ২০২৬, ০৮:৩০ পিএম

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেয়েছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে এলপিএলের প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশের পেসার হাসানকে দলে টেনেছে কলম্বো ক্যাপস। এছাড়া বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে দলে টেনেছে গল গ্যালান্টস।  

এর আগে সরাসরি চুক্তিতে সাকিব আল হাসান, তাসকিন আহমেদের লিটন দাসকে নিয়ে এলপিএল। গল গ্যালান্টস তার সঙ্গে চুক্তি করে। 

সব মিলিয়ে বাংলাদেশের ৫ জন খেলোয়াড় ১৭ জুলাই-১০ আগস্ট অনুষ্ঠেয় লিগে অংশ নেবেন। 

হাসান মাহমুদ এবং মেহেদী হাসান মিরাজ দীর্ঘ দিন ধরেই বাংলাদেশ জাতীয় দলের পরিচিত মুখ। ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্বে আছেন মিরাজ। অন্যদিকে হাসান মাহমুদ টেস্ট দলের নিয়মিত সদস্য। যথেষ্ট স্কিলফুল বোলারও। নতুন বলে হাসানের সুইংয়ে নাজেহাল হয়েছেন অনেক ব্যাটারই। লাল বলের পাশাপাশি সাদা বলেও নিজের কারিশমা দেখিয়েছেন নানা সময়ে। তবে দলের মাঝে তীব্র প্রতিযোগিতা এবং চোটের কারণে সেভাবে সাদা বলে ম্যাচ খেলার সুযোগ হয়নি, তবে কিছু খেলেছেন। সর্বশেষ বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের সেরা বোলার ছিলেন। ১০ ম্যাচে নিয়েছেন ১৬ উইকেট। বাংলাদেশ দলের হয়ে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপও খেলেছেন হাসান। 

অন্যদিকে মেহেদী হাসান মিরাজ বর্তমান বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে একজন। রয়েছেন ওয়ানডে অধিনায়কের দায়িত্বেও। তার অধীনে সর্বশেষ পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও একই ব্যবধানে জয় পায় মিরাজের দল। ডান হাতি অফ স্পিনের সাথে মিডল বা লোয়ার মিডল অর্ডারে কার্যকরী ব্যাটিংয়ের জন্য বিখ্যাত মিরাজ। বর্তমানে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে কিছুটা অনিয়মিত হয়ে পড়েছেন তিনি। তবে টেস্ট এবং ওয়ানডেতে দলের অবিচ্ছেদ্য অংশ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত