ডিআরইউ’র সভাপতি ইলিয়াস, সাধারণ সম্পাদক কবির

আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ০৮:৩৯ পিএম

ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ইলিয়াস হোসেন আর সাধারণ সম্পাদক হয়েছেন কবির খান। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে জয়লাভ করেছেন আফজাল বারী (৭১৫)।

শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২৪তম বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। সন্ধ্যা ৭টায় ভোটের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মুঞ্জুরুল আহসান বুলবুল।

নির্বাচনে ইলিয়াস হোসেন ৬৪১, সাধারণ সম্পাদক কবির খান ৪৫০ ও আফজাল বারী ৭১৫ ভোট পান। সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন খন্দকার কাওছার হোসেন। তিনি পেয়েছেন ৪১৬ ভোট। অর্থ সম্পাদক পদে জিয়াউল হক সবুজ ৮০৮ ভোট পেয়ে নির্বাচিত হন।

নারী বিষয়ক সম্পাদক পদে জয়ী হয়েছেন সাজিদা ইসলাম পারুল, তিনি পেয়েছেন ৬৪৪। এছাড়া প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে আব্দুল হাই তুহিন, ক্রীড়া সম্পাদক পদে শফিকুল ইসলাম শামীম জয়ী হয়েছেন।

ভোটে মো. এমদাদুল হক খান সাংস্কৃতিক সম্পাদক, মহিউদ্দিন কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হন।

ডিআরইউ নির্বাচনে পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের নেতৃত্বে রয়েছেন নিউজ টুডের সাবেক সম্পাদক রিয়াজ আহমেদ। অন্যরা হলেন- বিএফইউজের সাবেক সভাপতি এম শাজাহান মিয়া, একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহাসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম-সম্পাদক আবি তাহের এবং সাংবাদিক নেতা এমএ আজিজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত