কিউবার খসড়া সংবিধানে সাম্যবাদী সমাজ গড়ার বিষয়টিকে আবারো ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে এনবিসি নিউজ। গত বৃহস্পতিবার দেশটির সংবিধান এ বিষয়ক নীতিগত সিদ্ধান্ত নেয়। এর আগে খসড়া সংবিধানের প্রথম সংস্করণে সাম্যবাদ সরিয়ে নেওয়ায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। অনেকেই প্রশ্ন তুলেছিল, কিউবা কি তবে সাম্যবাদ ছেড়ে পুঁজিবাদের দিকে যাত্রা শুরু করেছে।
দেশটির জনপ্রিয় নেতা ফিদেল ক্যাস্ত্রোর মৃত্যুর পর একদলীয় শাসনব্যবস্থা ত্যাগ করার উপায় খোঁজা হচ্ছিল।
