সমাবেশ করতে সিইসির হস্তক্ষেপ চায় বিএনপি

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ০৩:১৩ এএম

নির্বাচনের তিন দিন আগে ২৭ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। গতকাল রোববার সন্ধ্যায় ঢাকায় নির্বাচন ভবনে গিয়ে বিএনপির পক্ষ থেকে এই চিঠি হস্তান্তর করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

পরে তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, তারা ২৭ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করতে চেয়েছিলেন। কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বলছে, ২৪ ডিসেম্বরের পর কোনো সমাবেশ করা যাবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত