ফিলিস্তিনের আল-আকসা মসজিদের প্রধান খতিব মুফতি মোহাম্মদ আহমদ হোসাইন গতকাল রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন। তিনি বঙ্গবন্ধুর সমাধির সামনে দাঁড়িয়ে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। এরপর বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখেন এবং স্বাক্ষর করেন।
এ সময় বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান, খতিবের সেক্রেটারি অফিসার মোস্তফা, ইরান-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি ড. কাজী এরতেজা হাসান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম, উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা উপস্থিত ছিলেন।
×
