হাতিরঝিলে আইল্যান্ডে ধাক্কা, মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ০২:২৯ এএম

রাজধানীর হাতিরঝিলে আইল্যান্ডের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে এক আরোহী নিহত হয়েছেন। নিহত রিফাত (১৮) দশম শ্রেণির ছাত্র ছিলেন। এই ঘটনায় আহত হয়েছেন সজিব (২০) নামের আরেক আরোহী। গত রোববার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত