আর নির্বাচনী প্রচারে নামবেন না মওদুদ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ০২:৫০ এএম

দফায় দফায় গাড়িবহরে হামলার পর আর নির্বাচনী গণসংযোগ না করার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। গত সোমবার তার নির্বাচনী প্রচারে হামলার পর রাতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। স্থানীয় সাংবাদিকদের তিনি বিষয়টি জানিয়ে দিয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে এসব কথা জানিয়েছেন মওদুদ আহমদের ব্যক্তিগত সহকারী মো. সুজন।

তিনি বলেন, ‘গত সোমবার স্যারের (মওদুদ আহমদ) গাড়িবহরে হামলার পর জেলা রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় সেনাক্যাম্পে নির্বাচনী প্রচারে নিরাপত্তা চেয়ে আবেদন জানান। কিন্তু তারা নিরাপত্তা দিতে অপারগতা প্রকাশ করায় গতকাল নির্বাচনী প্রচারে নামেননি স্যার।’১৮

×
সর্বশেষ সর্বাধিক পঠিত