একাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে নড়াইলে বেসামরিক প্রশাসনকে সহযোগিতায় মাঠে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।
শুক্রবার ও শনিবার সকাল থেকে নড়াইল-যশোর সড়কের রূপগঞ্জের বউবাজারসহ বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাতে দেখা গেছে।

রোববার সারাদেশে ৪০ হাজার ১৮৩টি ভোট কেন্দ্রে ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সেনাবাহিনীর ৫০০ সদস্য গত ২৪ ডিসেম্বর থেকে নড়াইলে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
নির্বাচনের দিনসহ আগামী ১ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে ভোট সম্পন্নের জন্য সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠে রয়েছে।
