নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আওয়ামী লীগ ও শরিক দল জাতীয় পার্টির দলের নেতা–কর্মীদের বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ এনে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
আজহারুল ইসলাম মান্নানের ব্যক্তিগত সহকারী সেলিম হোসেন দিপু অভিযোগ করেন, ‘সকাল থেকেই উপজেলার সকল কেন্দ্রে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের লোকজন অবস্থান নিয়ে মহাজোটের পক্ষে ব্যালট পেপারে লাঙ্গল মার্কায় সিল মারেন। কোনো কেন্দ্রে বিএনপির কোনো এজেন্টকে প্রবেশ করতে দেয়া হয়নি।’
তিনি আরো বলেন, ‘শনিবার রাত থেকেই সোনারগাঁয়ের বিভিন্ন এলাকাতে বিএনপির এজেন্টের বাড়িতে বাড়িতে হানা দিয়েছে পুলিশসহ ক্ষমতাসীন দলের লোকজন। রাতেই ব্যালট পেপারে সিল মেরে রাখা হয়। সকাল এগারোটার মধ্যেই সকল ভোট কেন্দ্রে সকল ভোট দেয়া শেষ হয়ে যায়। এমন পরিস্থিতিতে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান রোববার দুপুরে ভোট বর্জনের ঘোষণা দেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম বলেন, ‘সোনারগাঁয়ে অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।’
