‘শেখের বেটিরে ভোট দেওনের জন্য আইছি’

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ০১:৪৬ এএম

‘শেখরে কথা শুনছি সামনে থ্যাইকা, শেখরে দেখছি মেলা দিন তাই শেখের বেটিরে আইছি ভোট দিতে’ কথাগুলো বলছিলেন মো. লাল মিয়া নামের এক সত্তর বছরের বৃদ্ধ।

তিনি এসেছেন টঙ্গী থেকে রামপুরা মহানগর কেন্দ্রে ভোট দিতে। পেশায় তিনি ছিলেন দিনমজুর।

এখন বয়সের ভারে কোনো কাজ করতে পারেন না। কোনো এক সময় কাজের সুবাদে থাকতেন মধ্য বাড্ডায় আর তখনই হয়েছেন এ এলাকার ভোটার।

জানতে চাইলে লাল মিয়া বলেন, পোলাপান লইয়া অহন থাকি টঙ্গীতে। বয়সের ভারে কাম করতে পারি না, তয় ভোট দিতে আইছি মেলা কষ্ট কইরা।

তিনি আরো বলেন, ‘শেখের কথা শুনছি সামনে থ্যাইকা, শেখরে দেখছি মেলা দিন তাই শেখের বেটিরে আইছি ভোট দিতে’। হ্যারে ভোট দিলে দ্যাশের ভালা হইব।’

লাল মিয়া বলেন, আমার পোলারা আইতে মানা করছিল। তয় আমার মনটা মানে নাই, নাতিরে লইয়া আইছি।

তবে তার অভিযোগ ছিল ভোটকেন্দ্র নিয়ে। তিনি বলেন, আগে ভোট দিতাম খুব তাড়াতাড়ি হইত, এহন স্লিপ নাও নম্বর খোঁজো। এতালা নয় ও তালা কইরা ভোট দিলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত