ভারত গত মাসে ৯৪ হাজার ৭২৬ কোটি রুপি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি) সংগ্রহ করেছে। অর্থেও এ অঙ্ক নভেম্বরের তুলনায় কম। ওই মাসে দেশটি ৯৭ হাজার ৬৩৭ কোটি রুপি জিএসটি সংগ্রহে সমর্র্থ হয়েছিল বলে দেশটির অর্থ মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম পিটিআই। ভারতের অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এপ্রিলে দেশটি এক লাখ রুপি জিএসটি সংগ্রহ করে। এরপর মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে সংগ্রহ করে যথাক্রমে ৯৪ হাজার ১৬ কোটি, ৯৫ হাজার ৬১০ কোটি, ৯৬ হাজার ৪৮৩ কোটি, ৯৩ হাজার ৯৬০ কোটি, ৯৪ হাজার ৪৪২ কোটি ও এক লাখ ৭১০ কোটি রুপি।
×
