ঠাকুরগাঁওয়ে ১১ দোকান ভস্মীভূত

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ১২:২৯ পিএম

ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোচাবাড়ি বাজারে আগুনে ১১টি দোকান ও হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গীতে ১৩টি ঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।

 ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মফিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর ৫টায় বড় খোচাবাড়ি বাজারে ১১টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হয় ১২ লাখ টাকা। আর ২০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে বলে জানান দমকল বাহিনীর এই অফিসার।

ওই বাজারের সোহাগের চায়ের দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানান তিনি।

এদিকে রাত সাড়ে ৩টায় জেলার হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী তাঁতিগাও গ্রামে আগুনে ৪টি পরিবারের ১৩টি ঘর পুড়ে গেছে।

পীরগঞ্জ উপজেলার দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৫ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে জানান পীরগঞ্জ উপজেলার দমকল স্টেশন অফিসার আজহারুল ইসলাম।

গোয়াল ঘর থেকে এ আগুনের সূত্রপাত বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত