পাকশী রেলওয়ে ট্রাফিক কর্মকর্তাকে অবাঞ্ছিত ঘোষণা

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ০১:০৬ এএম

পাকশী রেলওয়ের ট্রাফিক বিভাগে কর্মচারীদের পদোন্নতির ঘটনায় বিভাগীয় ট্রাফিক কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ঈশ্বরদী ও পাকশী শাখার রেল শ্রমিক লীগ। গতকাল রবিবার সকালে পাকশী রেলওয়ের বিভাগীয় সদর দপ্তরের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। রেলওয়ে শ্রমিক লীগ পাকশী শাখার সম্পাদক নজরুল ইসলাম জানান, পাকশী রেলওয়ের ট্রাফিক বিভাগে বেশকিছু কর্মচারীর পদোন্নতির জন্য চিঠি এলে গত ২৭ ডিসেম্বর চূড়ান্ত বাছাইয়ের দিনক্ষণ নির্ধারণ করা হলেও শ্রমিকরা তা নির্বাচনের পরে করার প্রস্তাব দেন।  রেলওয়ে শ্রমিক লীগ পাকশী শাখার সভাপতি ইকবাল হায়দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন রেল শ্রমিক লীগ ঈশ্বরদী শাখার সভাপতি রফিকুল হাসান স্বপন, সম্পাদক আসলাম উদ্দিন খান, রেল শ্রমিক লীগ নেতা সেন্টু বিশ্বাস, সুকান্ত ম-ল, রোকন, হাফিজুল ইসলাম, মৃদুল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত