প্রত্যন্ত অঞ্চলে সুবিধা পৌঁছে দেব: তাজুল ইসলাম

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ০২:২৭ এএম

কুমিল্লা-৯ আসন থেকে টানা তিনবারের বিজয়ী আওয়ামী লীগের মো. তাজুল ইসলাম এবারই প্রথম মন্ত্রী হয়েছেন। প্রথম মন্ত্রিসভায় এসে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি। তাকে দেওয়া হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও মন্ত্রণালয়ের দায়িত্ব। গতকাল তিনি দেশ রূপান্তরের কাছে প্রথমবারই পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, একজন কর্মী হিসেবে আমাকে এমন একটি দায়িত্ব দেওয়ায় আমি প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। প্রধানমন্ত্রীর উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাব।

পূর্ণ মন্ত্রীর শপথ নিতে যাওয়া তাজুল ইসলাম বলেন, বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে শহর-গ্রামে অবকাঠামোগত উন্নয়নে জোর দেব। একেবারে প্রত্যন্ত অঞ্চলে নাগরিক সুবিধা পৌঁছে দিতে চাই। এখন থেকে গ্রাম শহরে রূপ নেবে। নাগরিক সুবিধায় কোনো বৈষম্য যেন না হয়, সেদিকটায় লক্ষ্য রাখব। আমাদের লক্ষ্য গ্রাম-শহরের মানুষকে সমান সুযোগ-সুবিধা দেওয়া। আশা করি গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের সব দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে পারব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত