মোমেনের পদত্যাগ সিএসইর ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামিম

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ০১:২১ এএম

নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়া ড. এ কে আবদুল মোমেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান এবং স্বতন্ত্র পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। গতকাল সিএসই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সিএসইর চেয়ারম্যানের দায়িত্বে থেকেই গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর গত সোমবার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন আবদুল মোমেন। মন্ত্রী হিসেবে শপথ নিয়ে গতকাল মঙ্গলবার তিনি সিএসইর চেয়ারম্যান এবং স্বতন্ত্র পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন। সিএসইর পর্ষদ তার পদত্যাগপত্র গ্রহণ করে  মেজর জেনারেল মোহাম্মদ শামিম চৌধুরীকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে অনুমোদন করেছেন। ডিমিচুয়ালাইজেশন অ্যাক্ট, ২০১৩ এর বিধান অনুযায়ী এ অনুমোদন করা হয়েছে বলে সিএসই থেকে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত