মাধুরীকে দেখে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১২:১৭ এএম

‘ড্যান্স প্লাস’-এর বিশেষ অতিথি

মাসখানেক পর এই আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ভারতের সনি টেলিভিশনের নাচবিষয়ক রিয়্যালিটি শো ‘ড্যান্স প্লাস’-এর সিজন ফোরের। তার আগের একটি পর্বের জন্য অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় আগের আসরের দল ‘হাউস অব সুরাজ’কে। যে দলের অন্যতম সদস্য ছিলাম আমি। মুম্বাইয়ের ফিল্মিস্তান স্টুডিওতে এই রিয়্যালিটি শোর রেকর্ডিংয়ে অংশ নিয়ে গত বৃহস্পতিবার দেশে ফিরেছি।

মাধুরীর সঙ্গ

এবার ‘ড্যান্স প্লাস’-এর শ্যুটিং করতে গিয়েই দেখা পেয়ে যাই আমার নাচের আদর্শ বলিউড তারকা মাধুরী দীক্ষিতের। এত সহজেই মাধুরীর দেখা পাব ভাবিনি কোনো দিন। এভাবে প্রিয় তারকাকে কাছে পেয়ে একদম চমকে গিয়েছিলাম।

ফ্যান মোমেন্ট

আমি এক বছর আগে ওই আসরে অংশ নিয়েছিলাম। এখনো সবাই আমাকে যেভাবে মনে রেখেছে, তা আমাকে বিস্মিত করেছে। কোরিওগ্রাফার রেমো ডি সুজা আমাকে সারপ্রাইজ দেন। তিনিই আমাকে জানান মাধুরী ম্যাডামের কথা। আমি তো তাকে সামনে দেখে বাকরুদ্ধ হয়ে যাই। যাকে স্বপ্নে দেখি, তাকে সামনাসামনি দেখছি। এটা আমার জন্য বিশাল প্রাপ্তি। আমি মাধুরী ম্যাডামের পাশেই বসেছিলাম। তাও আবার দুই ঘণ্টা। এটা আমার জীবনে এখন পর্যন্ত সেরা মুহূর্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত