চরমোনাই পীরের ভাইয়ের ‘ইয়াবা সেবনের’ ছবি ভাইরাল

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ০৩:৪১ এএম

চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের চাচাতো ভাই মাউদুদ করিম গত বৃহস্পতিবার রাতে ইয়াবা বড়িসহ গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে আটক হন। এরপর তার ‘ইয়াবা সেবনের’ একটি ছবি ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিটি ভাইরাল হলে সর্বত্র শুরু হয় আলোচনা। পরে এ

ঘটনায় এক পুলিশ সদস্যকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে চরমোনাই যাওয়ার পথে নগরীর বেলতলা খেয়াঘাট এলাকা থেকে ইয়াবাসহ মাউদুদ করিমকে আটক করে ডিবি। তিনি সদর উপজেলার চরমোনাই এলাকার পশুরীকাঠী গ্রামের মোবারক করিমের ছেলে। ডিবি কার্যালয়ে আনার পর কীভাবে ইয়াবা সেবন করে তাকে তা দেখাতে বলেন এক পুলিশ সদস্য। মাউদুদ করিম ইয়াবা সেবনের প্রক্রিয়া শুরু করলে তিনি মুঠোফোনে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

এ বিষয়ে বরিশাল মহানগর পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার মো. নাসির উদ্দিন মল্লিক দেশ রূপান্তরকে বলেন, ‘আট পিস ইয়াবাসহ চরমোনাই পীরের চাচাতো ভাই মউদুদ করিমকে আটক করা হয়। পরে মাদক আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন। ’

তিনি আরও বলেন, ‘অতি উৎসাহী এক পুলিশ সদস্য তার ইয়াবা সেবনদৃশ্যের ছবি তুলে তা ফেইসবুকে দিয়েছেন। ওই ছবি ভাইরাল হয়েছে। কর্র্তৃপক্ষের অনুমতি ছাড়া ছবি দেওয়ার কারণে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে তাকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত