নারায়ণগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১১:২৮ পিএম

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশনা অনুযায়ী মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের ডেমরা এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন সওজের এস্টেট ও আইন কর্মকর্তা উপসচিব মো. মাহবুবুর রহমান ফারুকী। এ সময় আরও উপস্থিত ছিলেন সওজ নারায়ণগঞ্জের উপবিভাগীয় প্রকৌশলী মো. আব্দুস সাত্তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত