আত্মহত্যায় প্ররোচনা মামলা

ভিকারুননিসার সাবেক অধ্যক্ষ শাখাপ্রধানের জামিন

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ০৩:৩৫ এএম

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী অরিত্রী অধিকারীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও প্রভাতি শাখার সাবেক প্রধান জিনাত আক্তার। গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে আত্মসমর্পণ করে জামিন  চাইলে শুনানি শেষে বিচারক তা মঞ্জুর করেন।

এ নিয়ে মামলার তিন অভিযুক্ত জামিন পেলেন। আগামী ১১ ফেব্রুয়ারি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। ভিকারুননিসার নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গত ৫ ডিসেম্বর ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, শাখাপ্রধান জিনাত আক্তার ও অরিত্রীর শ্রেণিশিক্ষক হাসনা হেনাকে বরখাস্ত করা হয়। গত ৩ ডিসেম্বর রাজধানীর শান্তিনগরের নিজ বাসায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় অরিত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত