শোয়ার্জেনেগারের মেয়েকে বিয়ে করছেন ক্রিস প্রাট

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১২:৫২ এএম

বিয়ে করতে যাচ্ছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা ক্রিস প্রাট। পাত্রী আর কেউ নন। প্রেমিকা ‘টার্মিনেটর’খ্যাত অভিনেতা ও রাজনীতিবিদ আর্নল্ড শোয়ার্জেনেগারের মেয়ে ক্যাথরিন শোয়ার্জনেগার। বছর খানেক ধরে তাদের প্রেম চলছে। ক্যাথরিনের সঙ্গে বেশ কয়েকবার দেখা গেছে ক্রিসের ছেলে জ্যাককে। বোঝা যাচ্ছে, বাবার হবু স্ত্রীর সঙ্গে জ্যাকের বনিবনা ভালো। পিপল ডটকমের প্রতিবেদনে জানা যায়, এ জুটি শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন। সে ভাবেই প্রস্তুতি নিচ্ছেন। আর সংবাদের উৎস হলো ক্রিসের ইন্সটাগ্রাম পোস্ট।

ক্রিস প্রাট ইন্সটাগ্রাম পোস্টে জানান, তাকে বিয়ে করতে রাজি হয়েছেন ক্যাথরিন শোয়ার্জেনেগার। এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। সঙ্গে একটি ছবিও শেয়ার করেন। যাতে দেখা যায়, রোমান্টিক মুহূর্তে আছেন এ জুটি। ক্যাথরিনের হাতে দেখা যাচ্ছে বাগদানের আংটি। এ খবরের দুদিন আগে একসঙ্গে দেখা যায় এ জুটিকে। সম্প্রতি সান্টা মনিকা থেকে ক্যালিফোর্নিয়ায় বাড়ি বদল করেছেন ২৯ বছর বয়সী ক্যাথরিন। তাকে সাহায্য করে ৩৯ বছরের ক্রিস প্রাট। বছর খানেক আগে সান্টা বারবারার এক পার্কে বাবা দিবসের পিকনিকে ক্রিস ও ক্যাথরিনের প্রথম দেখা হয়। এর পর লস অ্যাঞ্জেলেসে তারা ডেট করেন।

২০১৭ সালের আগস্টে স্ত্রী আনা ফারিসের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন ক্রিস প্রাট। গত নভেম্বর ছাড়াছাড়ির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত