ঢামেকে গ্যাসের আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ০২:০৯ এএম

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় গ্যাসের আগুনে দগ্ধ শাহানুর ফারহানা আক্তার (৩০) নামে এক গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শাহানুরের শরীরের ৭৫ শতাংশ দগ্ধ ছিল।

নিহতের ভাগ্নে মাহবুব ফেরদৌস বিজয় বলেন, বসুন্ধরা আবাসিক এলাকার ১১ নম্বর রোডের জে ব্লকের ৫৪৪ নম্বর বাসায় স্বামী ও দুই মেয়ে নিয়ে থাকতেন নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা শাহানুর। গত ১২ জানুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে বাসায় গ্যাসের আগুনে দগ্ধ হন তিনি। এ সময় তার শরীরের আগুন নেভাতে গিয়ে স্বামী তৌফিক হোসেন রকির হাতও সামান্য ঝলসে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত