সিংহ কর্মক্ষেত্রে সুফল পাবেন, ভালো খবর পেতে পারেন মীন

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ০৮:৩৩ এএম

মেষ: স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে। ঠান্ডার সমস্যায় ভুগতে পারেন। গৃহ পরিচারিকার দ্বারা কোনো ক্ষতি হতে পারে।

বৃষ: কোনো সাফল্যেই অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে উঠবেন না। সব সময় আগামী দিনের সমস্যা কী হতে পারে, তা বিশ্লেষণ করে দেখবেন। আর্থিক চিন্তা বাড়তে পারে। তবে সমাধানও মিলবে দ্রুত।

মিথুন: দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন। ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো লাভ হবে। প্রবাসীদের দিনটি খুবই ব্যস্ততায় কাটবে।

কর্কট: প্রিয়জন ও বন্ধুবান্ধবদের সঙ্গে মধুর সম্পর্ক গড়ে উঠবে। তাদের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। প্রয়োজন বুঝে খরচ করুন।

সিংহ: নতুন প্রকল্প হাতে নেওয়ার জন্য আজকের দিনটি শুভ। কর্মক্ষেত্রে সুফল পাবেন। সহকর্মীরা উৎসাহ দেবে ও সহায়তা করবে। ধর্মীয় স্থানে ভ্রমণের সম্ভাবনা আছে।

কন্যা: সকাল থেকেই কাজের চাপে মাথা ঝিম ধরে আছে। কর্মক্ষেত্রেও তেমন ভালো কিছু হচ্ছে না। এমন হলে অভিজ্ঞ কোনো ব্যক্তির সঙ্গে সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। দিন শেষে মন ভালো করা কোনো খবর পাবেন।

তুলা: কর্মক্ষেত্রে নতুন অভিজ্ঞতায় পড়তে পারেন। ধার দেওয়া অর্থের কিছু কিছু ফিরে আসতে পারে। বেকারদের কেউ চাকরির সন্ধান পেতে পারেন। শিক্ষার্থীদের কেউ বিদেশ ভ্রমণের সুযোগ পেয়ে যেতে পারেন।

বৃশ্চিক:  দিনটি মিশ্র সম্ভাবনাময়। পরধন প্রাপ্তির সম্ভাবনা আছে। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন।

ধনু: শরীর ভালো নাও থাকতে পারে। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। খাবার নিয়ে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

মকর: টাকা-পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে। পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় হাসপাতালে যেতে হতে পারে। ভ্রমণ শুভ।

কুম্ভ: কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও আপনি আপনার পরিবারের সদস্যদের সময় দিতে পারছেন। আপনার ভালোবাসার জীবন সুখে কাটবে। মামলা সংক্রান্ত ঝামেলার অবসান হবে।

মীন: আজ সাবধানে চলা ফেরা করবেন। দুর্ঘটনার কারণে ব্যয় বাড়তে পারে। বিদেশ থেকে কোনো ভালো খবর পেতে পারেন। প্রবাসীদের পদোন্নতির যোগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত