প্রধানমন্ত্রী জনগণের সঙ্গে মশকরা করেছেন : রিজভী

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ০১:৪২ এএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচিত ছিল আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানানো। কারণ আগের রাতে আইনশৃঙ্খলা বাহিনী জনগণের ভোটের অধিকারটা নিজের হাতে তুলে নিয়ে ব্যালট কেটে বাক্সে ভরেছে। অথচ তিনি জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। এটি জনগণের সঙ্গে মশকরা। গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, জনগণ নাকি এবার স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোট দিয়েছে। তার এমন বক্তব্যে জনগণ হাসবে না কাঁদবে তা ভেবে পাচ্ছে না। তার এ বক্তব্য জনগণের সঙ্গে মশকরা। তিনি বলেন, গত শনিবার ‘ভুয়া ভোটের’ সরকারপ্রধান যখন বাংলাদেশে ভোটাধিকার হরণের পর উৎসব করছেন, তখন জাতিসংঘ মহাসচিবের বক্তব্য নিয়ে বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম ছিল বাংলাদেশে নির্বাচন অবশ্যই সঠিক ছিল না। বিবিসির হেডলাইন ছিল গণতন্ত্র থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ।

রিজভী বলেন, ‘কারাবন্দি যুবদল নেতার স্ত্রীকে ক্ষমতাসীন যুব সংগঠনের নেতাকর্মীদের দ্বারা গণধর্ষণ শুধু হৃদয়বিদারকই নয়, মনুষ্যত্বহীনতার এক ভয়ংকর দৃষ্টান্ত। এরা মানুষরূপী পশু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত