টেস্ট দলে ফিরলেন তামিম-তাসকিন, বাদ সৌম্য

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ০৬:৩৪ পিএম

নিউজিল্যান্ড সফরের জন্য ওয়ানডে ও টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওয়ানডে দলের মতো টেস্ট সিরিজের দলেও জায়গা করে নিয়েছেন তাসকিন আহমেদ। বাড় পড়াদের মধ্যে আছেন সৌম্য সরকার। এশিয়া কাপে হাতের আঙ্গুলে চোট পাওয়ার পর টেস্ট দলের বাইরে ছিলেন তামিম ইকবাল। নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ফের সাদা পোশাকে ফিরছেন তিনি।

নিউজিল্যান্ড সফরের জন্য টেস্ট স্কোয়াডটা হবে ১৬ সদস্যের। তবে বুধবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। পরে যোগ হবেন আরো একজন। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের সিরিজের দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, ইমরুল কায়েসও আরিফুল হক। তামিম ও তাসকিন ছাড়াও দলে ফিরেছেন আবু জায়েদ রাহি।

চলমান বিপিএল শেষ হতেই নিউজিল্যান্ডে পাড়ি দেবে বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট দল। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৩, ১৬ ও ২০ ফেব্রুয়ারি হবে ওয়ানডে তিনটি।

এরপর হ্যামিল্টনে ২৮ ফেব্রুয়ারি প্রথম টেস্ট। ওয়েলিংটনে ৮ মার্চ দ্বিতীয় টেস্ট। ১৬ মার্চ ক্রাইস্টচার্চে তৃতীয় ও শেষ টেস্ট।

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দল:

সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহি, সৈয়দ খালেদ আহমেদ, তাসকিন আহমেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত