মুক্তিযোদ্ধায় নাস্তানাবুদ শেখ জামাল

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ০১:০৪ এএম

শেখ জামালকে হারের বৃত্তেই বেঁধে রেখে প্রথম জয় তুলে নিয়েছে মুক্তিযোদ্ধা। ম্যাচে আইভরি কোস্টের স্ট্রাইকার বেলো ফামুসার হ্যাটট্রিকে স্বাগতিক মুক্তিযোদ্ধা ৩-০ গোলের লজ্জায় ডুবিয়েছে গতবারের রানার্সআপ শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে।

বসুন্ধরার কাছে প্রথম ম্যাচে হারার ক্ষত শুকানোর আগেই বড়সড় ধাক্কা খেল তিনবারের শিরোপাধারীরা। মুক্তিযোদ্ধার জয়ের নায়ক আইভরিয়ান ফামুসা প্রথম গোলটি করেন ৪৪ মিনিটে। মোহাম্মদ সোহেলের ক্রসে তার হেড জালে জড়ায়। ৬৭ মিনিটে করা দ্বিতীয় গোলটি তার একক প্রচেষ্টায়। আর ৮৯ মিনিটে তিনি এবারের লিগের প্রথম হ্যাটট্রিক পূরণ করেন সেই সোহেলেরই সহায়তায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত