উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চতুর্থ আরসিজি সম্মেলন শুরু আজ

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ০৩:৫৫ এএম

রাজধানীতে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী রিজিওনাল কনসালটেটিভ গ্রুপ (আরসিজি) এর চতুর্থ সম্মেলন। সকাল ১০টায় শাহবাগে ইন্টার কন্টিনেন্টাল হোটেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

তিনি বলেন, সম্মেলনে দুর্যোগের ক্ষতি প্রশমনে আন্তঃদেশীয় সিভিল মিলিটারি সমন্বয় জোরদার করা হবে। এ ছাড়া সিভিল মিলিটারি জনবল সমন্বয় কার্যক্রম পরিকল্পনা তৈরি, দুর্যোগ মোকাবিলার অভিজ্ঞতা ও তথ্য বিনিময় করা হবে। ত্রাণ প্রতিমন্ত্রী জানান, সম্মেলনের মাধ্যমে ভূমিকম্পের মতো বড় ধরনের দুর্যোগের ক্ষতি কাটিয়ে উঠতে বাংলাদেশ সক্ষমতা অর্জন। এবারের সম্মেলনে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৬টি দেশ অংশ নিচ্ছে। এ ছাড়া ২৪টি আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার ১২০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত