এবার রাজশাহীতে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১১:৩৬ এএম

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে জামাল (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত জামাল গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়া দহ ইউনিয়নের ময়নার ট্যাগ ঢাবের মাঠ গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে জামালসহ কয়েকজন মিলে সাহেবনগর সীমান্তের ১ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে।

এসময় ভারতের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার ৩৫ বিএসএফের চর আষাড়িয়া দহ বিওপি ক্যাম্পের জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই জামাল নিহত হন। এসময় তার সঙ্গে থাকা কয়েকজন লাশ নিয়ে পালিয়ে আসেন।

বিজিবির সাহেবনগর ক্যাম্প কমান্ডার ঘটনার সত্যতা স্বীকার করেছে।

এর আগে ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্তে মঙ্গলবার ভোরে এবং রানীশংকৈল সীমান্তে শুক্রবার ভোরে পৃথক ঘটনায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হন। এনিয়ে এক সপ্তাহে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি নিহত হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত