প্রকাশ্যে চলে এল দুই বলিউড তারকার উষ্ণ চুস্বনের ছবি। আর ছবি দুটি প্রকাশ হতে না হতেই তা ভাইরালও হয়ে যায়। এই দুই তারকা হচ্ছেন বলিউড অভিনেত্রী কিম শর্মা ও অভিনেতা হর্ষবর্ধন রানে।
জানা যায়, দীর্ঘদিন ধরেই চুটিয়ে প্রেম করছেন তারা। আর সে প্রেমের কথা খোলাখুলি মানুষের কাছেও বলেছেন। রাখঢাক না রেখে প্রেম করা এই জুটি সম্প্রতি ঘুরতে বেরিয়েছিলেন। এরপর জনসমক্ষে একে অপরকে চুম্বন করেন। সেই ছবি প্রকাশ হওয়ার পর থেকেই তা ভাইরাল হয়ে যায়।
কিম শর্মার সঙ্গে হর্ষবর্ধনের চুম্বনের ওই ছবিতে তাদেরকে সাদা পোশাকে দেখা যায়। যদিও ক্যামেরার সামনে নয়, উল্টো দিকে মুখ করেই একে অপরকে চুম্বন করেন তারা।
এদিকে সম্প্রতি মুক্তি পায় হর্ষবর্ধনের সিনেমা 'পল্টন'। ইন্দো-চীন যুদ্ধ নিয়ে তৈরি এই সিনেমায় হর্ষবর্ধন রানে দর্শকদের কাছে তেমন সাড়া ফেলতে না পারলেও ভাইরাল ছবির কারণে রয়েছেন আলোচনায়।
অপরদিকে রেস্টুরেন্ট ব্যবসায়ী আলি পাঞ্জানির সঙ্গে বিচ্ছেদের পর ভারতে ফিরে আসেন কিম শর্মা। বিচ্ছেদের পর মুম্বাইতে মায়ের কাছেই থাকছেন কিম।
