আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য ও ডাকসুর সাবেক ভিসি তোফায়েল আহমেদ বলেন, দীর্ঘ ২৮ বছর পরে হলেও ঢাকা বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন হচ্ছে। যারা ছাত্র সংসদের নেতা হয় তারা দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ জন্য শুধু ঢাকা বিশ^বিদ্যালয় নয়; প্রতিটি বিশ^বিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত।
গতকাল শুক্রবার সন্ধ্যায় ‘গণ-অভ্যুত্থানের ৫০ বছর স্মরণে’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ঢাকা বিশ^বিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগ এই আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাবির প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ সামাদ। ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সনজিত চন্দ্র দাস।
নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ‘দীর্ঘদিন পর নির্বাচন হওয়ার দিন ঠিক হয়েছে। আমি সেদিন ঘুরতে এসে দেখলাম নির্বাচনের পরিবেশও তৈরি হয়েছে।
