রাজধানীর খিলক্ষেতে সড়ক দুর্ঘটনার একজন নিহত

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১১:১৯ পিএম

রাজধানীর খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় বুলবুল হোসেন (২২) নামে একজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় সাগর (২০) ও কামরুল (২২) নামে আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাদরেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৩টার দিকে বুলবুলকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহর ঈশ্বরগঞ্জ উপজেলার মওগাপাড়া গ্রামরে রজব আলী ছেলে বুলবুল। এআইবি ইউনিভার্সিটির কেয়ারটেকার হিসেবে চাকরি করতেন তিনি।

খিলক্ষেত থানার এএসআই মো. শাহজাহান কবির দেশ রূপান্তরকে বলেন, ‘রাতে ৩শ ফিট রাস্তায় দুমড়ে মুচড়ে পড়ে থাকা একটি সিএনজি থেকে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে বুলবুলকে চিকিৎসক মৃত ঘোষণা করে। আহত দুজনকে ডেন্টাল হাসপাতালে পাঠানো হয়েছে।

এএসআই শাহজাহান আরও বলেন, কিভাবে সড়ক দুর্ঘটনা হয়েছে তা এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত