আসন্ন এসএসসি পরীক্ষায় ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রর দুই শ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি, এসএসসি/দাখিল(ভকেশনাল) ও দাখিল পরীক্ষায় কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করতে পরীক্ষাকেন্দ্রের দুই শ গজের মধ্যে জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-৩/১৯৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই আদেশ দিয়েছে।
আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু করে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে।
