রূপায়ণ সিটিতে মুগ্ধ ফরহাদ রেজা-শন উইলিয়ামসরা

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ১১:৩৭ পিএম

শেষ চার নিশ্চিত হয়ে গেছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের। চট্টগ্রাম থেকে তাই ফুরফুরে মন নিয়েই ঢাকায় ফিরেছে ফ্র্যাঞ্চাইজি দলটি। বিপিএলের অন্যতম গ্ল্যামারাস দলের ক্রিকেটাররা বৃহস্পতিবার ঢুঁ মেরেছিলেন রূপায়ণ গ্রুপের মেগা প্রজেক্ট রূপায়ণ সিটি উত্তরায়। যা দেখে মুগ্ধ ফরহাদ রেজা, শন উইলিয়ামসরা।

এদিন রূপায়ণ গ্রুপের মেগা প্রজেক্ট রূপায়ণ সিটি উত্তরার আসেন রাইডার্স তারকা ফরহাদ রেজা, মেহেদি মারুফ, শন উইলিয়ামস ও শেলডন কটরেলরা। পুরো প্রজেক্ট ঘুরে দেখেন তারা। পরে অংশ নেন আবাসন প্রজেক্টের প্রচারমূলক শুটিংয়েও।

এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ সিটি উত্তরার ভাইস চেয়ারম্যান মাহির আলী খান রাতুল, ম্যানেজিং ডিরেক্টর পি জে উল্লাহ। পুরো কার্যক্রম সফলভাবে পরিচালিত করেছেন প্রজেক্টের হেড অব মার্কেটিং অ্যান্ড প্ল্যানিং তাজিভ আলী।

জিম্বাবুইয়ান ক্রিকেটার শন উইলিয়ামস তো প্রজেক্ট ঘুরে দেখে মুগ্ধ, ‘প্রজেক্টটা দেখে খুব ভালো লেগেছে। অ্যাপার্টমেন্ট, বাড়ি ও পুরো পরিবেশটাও বেশ সুন্দর। অনেক বড় জায়গা নিয়েই তারা প্রজেক্টটা করেছে। আশা করি খুব দ্রুত তাদের কাজ সম্পূর্ণ হবে।’বিপিএলের এবারের আসরে শিরোপাটাও দলকে উপহার দিতে চান বলে জানালেন এই তারকা।

রূপায়ণ সিটি উত্তরার ভাইস চেয়ারম্যান মাহির আলী খান রাতুল বলেন, ‘‘একটি সুশীল সমাজ গড়ে তুলবার ক্ষেত্রে খেলাধুলার অবদান অনেক। রংপুর রাইডার্সের সঙ্গে থেকে রূপায়ণ সিটি উত্তরা এই বিশ্বাস ধারণ করেছে। এই বিশ্বাস থেকেই রংপুর রাইডার্সকে নিয়ে আজকের এই উদ্‌যাপন।’’

ম্যানেজিং ডিরেক্টর পি জে উল্লাহ রংপুর রাইডার্সের চ্যাম্পিয়ন হওয়ার আশা প্রকাশ করেছেন, ‘‘আমরা অত্যন্ত আনন্দিত যে রংপুর রাইডার্সের ক্রিকেটাররা আমাদের রূপায়ণ সিটি উত্তরার প্রজেক্ট দেখতে এসেছে। আর রংপুরে দেশের সেরা অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা আছেন। বিশ্বের সেরা ক্রিকেটাররা আছেন। আমাদের দৃঢ় বিশ্বাস, যেভাবে রংপুর রাইডার্স এগিয়ে যাচ্ছে তাতে আমরা চ্যাম্পিয়ন হবই।’’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত