আলাউদ্দিন আলীর চিকিৎসায় সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদান

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:০৩ এএম

সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর চিকিৎসা সহায়তায় প্রধানমন্ত্রীর পর এবার

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আর্থিক অনুদান দিয়েছে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে আলাউদ্দিন আলীর স্ত্রী ফারজানা আলী মিমির হাতে দুই লাখ টাকার চেক তুলে দেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের কল্যাণ অনুদান খাত থেকে আর্থিক অনুদান দেওয়া হয়। দু’দিন আগে আলাউদ্দিন আলীর চিকিৎসার জন্য ২৫ লাখ টাকা সহায়তা দেন প্রধানমন্ত্রী। সংগীত পরিচালক আলাউদ্দিন আলী রাজধানীর মহাখালী  ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত