নাশকতার মামলায় আত্মসমর্পণের পর চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি জয়নাল আবেদীন জিয়াসহ দলটির ৩১ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল সোমবার মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা এ আদেশ দেন। পিপি ফখরুদ্দিন চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, নাশকতার ছয়টি মামলায় হাইকোর্টের জামিনে থাকা মহানগর বিএনপির সহসভাপতি, কয়েকটি থানা ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীসহ ৩১ জন নি¤œ আদালতে আত্মসমর্পণ করে আবার জামিন আবেদন করেন।
×
