যাদের জন্মতারিখ জানা আছে, শুধু তারাই রাশিফল জানতে পারবে এবং যাদের জন্মতারিখ জানা নেই, তাদের রাশি ও ফল কিছুই বলা সম্ভব নয়। তাদের জন্য অন্য পদ্ধতি, বিশেষ করে হোরারি/কৃষ্ণমূর্তি পদ্ধতিতে ভাগ্যফল বলা যায়। এখানে ইংরেজি তারিখ অনুসারে (পাশ্চাত্য মতে) রাশিফল লিখেছেন সংখ্যাতত্ত্ববিদ হস্তরেখাবিদ ও গ্রন্থপ্রণেতা আ. জা. মো. সা. জাফরী জ্যোতিষী (কে.পি)।
মেষ: কর্মক্ষেত্রে সম্মানী ব্যক্তির সহযোগিতা পাবেন। নিজের মেজাজ ও সম্মান বাড়বে। ভ্রমণে আনন্দ বাড়বে।
বৃষ: হাসপাতালে খচর বাড়বে। প্রতিপক্ষকে দমন করা সহজ হবে। ভ্রমণ শুভ নয়।
মিথুন: শিল্পে বিনিয়োগের সুযোগ আসবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। আশানুরূপ অর্থ আয় হবে না।
কর্কট: কর্ম উপলক্ষে দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হতে পারে। পরিবারের দ্বন্দ্ব এড়িয়ে চলুন। কর্মের স্বীকৃতি পাবেন।
সিংহ: দীর্ঘ ভ্রমণে অর্থ ব্যয় হবে। অন্যের ওপর নির্ভরতা কমান। শরীরে পীড়া যোগ আছে।
কন্যা: আত্মীয়দের জন্য উপার্জনে বাধা আসবে। সন্তানের শিক্ষার দিকে নজর দিন। দুর্ঘটনা যোগ আছে।
তুলা: কর্মক্ষেত্রে প্রতিপক্ষ গোলযোগ সৃষ্টি করবে। ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে। বাড়ির ভবন সংস্কারে ব্যয় বাড়বে।
বৃশ্চিক: শিক্ষকদের আয় বাড়বে। রোগ নির্মূলে অস্ত্রোপচার যোগ আছে। ডাক্তারদের অর্থপ্রাপ্তির যোগ আছে।
ধনু: অন্যকে উপকার করতে গিয়ে নিজের ক্ষতি ডেকে না আনাই ভালো। প্রেমে দ্বন্দ্ব দেখা দেবে। আয় বাড়বে।
মকর: বন্ধুরা শত্রুর সঙ্গে হাত মিলাবে। আয় থেকে ব্যয় বেশি। পীড়া বৃদ্ধির যোগ আছে।
কুম্ভ: চাকরি পাওয়ার সুযোগ আসবে। প্রতিবেশীদের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। আদালতে টাকা ব্যয় হবে।
মীন: আয় বাড়বে, তবে পরিবারে দ্বন্দ্ব চলবে। আইনি কাজ এখনই শেষ করুন। অবিবাহিত বিয়ের যোগ আছে।
