দক্ষিণ আফ্রিকায় ফেনীর যুবককে ‘গুলি করে হত্যা’

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৫১ এএম

দক্ষিণ আফ্রিকায় এক প্রবাসী বাংলাদেশিকে হত্যা করা হয়েছে বলে খবর এসেছে। নিহত ইকবাল হোসেন মোশারফ (৩৬) ফেনীর দাগনভূঞা পৌর এলাকার আমান উল্লাপুর গ্রামের মফিজ মিয়ার ছেলে। তিনি দেশটির ফ্রি স্টেট রাজ্যের রাজধানী ব্লুমফন্টেইনের বথশাবেলো এলাকায় একটি দোকান চালাতেন বলে তার বাবা জানিয়েছেন। মফিজ মিয়া দেশ রূপান্তরকে বলেন, গত মঙ্গলবার রাত ৯টার দিকে সন্ত্রাসীরা মোশারফের বুকে গুলি করলে রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তারা দোকান থেকে নগদ টাকা ও মালামাল নিয়ে পালিয়ে যায়। ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত