হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন বৃহস্পতিবার পৌরসভার মিরেরহাট বাজারে ‘তারেক মেডিকেল হল’ নামক ফার্মেসিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ জব্দ করে দোকানে সিলগালা করেন।
বুধবার রাতে পৌরসভার দুইটি স্থানে অভিযান চালিয়ে ‘নিউ মেডিসিন হাউস’ নামক ফার্মেসি থেকে ১৬ প্রকারের সরকারি বিক্রয় নিষিদ্ধ ওষুধ জব্দ করেছেন।
এ ছাড়া পৌরসভার বুলবুলির পাড়া এলাকায় অভিযান করে নকল ভেজাল ঘিয়ের কারখানায় থেকে টিন ও প্লাস্টিকের কৌটা ভর্তি ৫ শত লিটার ভেজাল ঘি জব্দ করেছেন। নকল ভেজাল ঘি তৈরিকারী একটি চক্র দীর্ঘদিন থেকে পৌরসভা সদরের বিভিন্ন স্থানে ভাড়া বাসা নিয়ে ঘি তৈরির কারখানা স্থাপন করে বিভিন্ন হাট বাজারে ও দোকানপাটে সরবরাহ করে আসছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বৃহস্পতিবার মিরেরহাট বাজারে ‘তারেক মেডিকেল হল’ ও বুধবার রাতে মেখল সড়কের ‘নিউ মেডিসিন হাউস’ ফার্মেসিতে অভিযান পরিচালনা করে সরকারি বিক্রয় নিষিদ্ধ ১৬ প্রকারের ওষুধ জব্দ করা হয়েছে। দোকান দুইটি সিল করে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
